কমলগঞ্জে বস্ত্র পেল দেড় সহস্রাধিক চা শ্রমিক পরিবার
কমলগঞ্জ সংবাদদাতা

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১ নম্বর রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা-বাগানের ইউপি সদস্য ও মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরীর পরিবারের পক্ষ থেকে দেড় সহস্রাধিক দরিদ্র চা শ্রমিকের মাঝে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) সকাল ১০টায় মিরতিংগা চা-বাগানে ইউপি সদস্য ধনা বাউরীর সভাপতিত্বে ও মাসুদ আলীর সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১ নম্বর রহিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চা-বাগানের ডেপুটি ম্যানেজার প্রদীপ বর্মন, বাগান পঞ্চায়েতের সভাপতি মন্টু অলমিক, সাবেক সভাপতি নিরঞ্জন তন্তবাই, দাতা পরিবারের সদস্য সঞ্জয় বাউরি প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন- রহিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নুরুত্তম বর্ধন, পঞ্চায়েত কমিটির সাবেক সম্পাদক সুনারায়ন কুর্মি, ব্যবসায়ী রাধাশ্যাম পাল, মো. মজনু মিয়া ও বিকাশ তাতীসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, প্রতিবছর শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধনা বাউরী’র পরিবারের পক্ষ থেকে দুর্গাপূজার শুভেচ্ছা উপহার হিসেবে বস্ত্র বিতরণ করা হয়।




