মৌলভীবাজারে ১০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক
মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজার পৌর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রবিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমার নেতৃত্বে র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পৌর এলাকার সৌদিয়া বাস টিকেট কাউন্টারের সামনে থেকে তাদের আটক করে।
আটক যুবকরা হলো- চুনারুঘাট উপজেলার শানখলা বাজার এলাকার হাবিব মিয়ার ছেলে জাহাঙ্গীর আলী (২৫) ও একই উপজেলার শানখলা সুতাংপাড় এলাকার সুরুজ আলীর ছেলে শাহ আলম (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন- র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
তিনি জানান- পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আলামতসহ তাদেরকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।




