কমলগঞ্জের ব্যবসায়ী নাজমুল হত্যায় গ্রেফতার ৪
সময় সিলেট ডেস্ক

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ব্যবসায়ী নাজমুল হাসানকে কুপিয়েছে হত্যা মামলার অন্যতম আসামি বাবর মিয়াসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর যাত্রাবাড়ী ও সিলেটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এর আগে গত রবিবার দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের চৈত্রঘাট বাজারে নিহত ওই ব্যবসায়ীকে একটি মাইক্রোবাসে করে আসা কয়েকজন সন্ত্রাসী নেমে দা দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে আহত ওই ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় তার মৃত্যু হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ.ন.ম ইমরান খান গ্রেফতারের খবর নিশ্চিত করে জানান- বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।




