বাংলাদেশ ব্যাংকের দুই যুগ্ম পরিচালক বরখাস্ত
স্টাফ রিপোর্টার

কেন্দ্রীয় ব্যাংকের সিসিটিভির অপারেটর নিয়োগ পরীক্ষায় জালিয়াতির ঘটনায় দুই যুগ্ম পরিচালককে সাময়িক বরখাস্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।
বরখাস্ত হওয়া দুই যুগ্ম পরিচালক হলেন- আবদুল্লাহ আল মাবুদ ও আলমাছ আলী।
শনিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য জানান। তিনি বলেন- সিসিটিভির অপারেটর নিয়োগ পরীক্ষায় জালিয়াতিতে সহায়তার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।




