পুলিশ, ব্যাংক, ভূমি কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সময় সংগ্রহ
আরেক মামলায় চট্টগ্রাম নগরের কাট্টলী সার্কেলের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শাহাদাত হোসেন, অফিস সহকারী মো. এমদাদ হোসেন ও অফিস সহায়ক আমিনুল ইসলামকে আসামি করা হয়। শাহাদাতসহ আসামিরা তাঁদের পূর্ববর্তী কর্মস্থল আগ্রাবাদ সার্কেলের দক্ষিণ পাহাড়তলী ভূমি অফিসে থাকাকালে ২৫ লাখ ৫৭ হাজার টাকা আত্মসাৎ করেন। ওই টাকা ছিল ভূমি উন্নয়ন করের টাকা। ওই টাকা সরকারের কোষাগারে চালানের মাধ্যমে জমা দেওয়ার নিয়ম থাকলেও তাঁরা জমা না দিয়ে টাকা আত্মসাৎ করেন।
এ ছাড়া অগ্রণী ব্যাংক আগ্রাবাদ করপোরেট শাখার কর্মকর্তা রফিক উদ্দিন কোরাইশীর বিরুদ্ধে পৃথক আরেকটি মামলা করে দুদক। এজাহারে চট্টগ্রাম সিটি করপোরেশনের চেকের ৮৭ লাখ ৪২ হাজার ৯৭৭ টাকা আত্মসাতের অভিযোগে আনা হয়।





