দেশে গণতন্ত্রের লেস মাত্র নেই : খন্দকার মুক্তাদির
সময় সংগ্রহ

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দেশে গণতন্ত্রের লেস মাত্র নেই। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই দুঃসময়ে সরকার বিদেশে অনুমতি না দিয়ে তামাশায় লিপ্ত ও মৃত্যুর দিকে টেলে দিচ্ছে। হামলা মামলায় জর্জরিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সরকার রাজনীতিকে বিসর্জন দিয়েছে। বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এবং তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চান।’
সিলেট মহানগরীর ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার (২০ নভেম্বর) ১নং ওয়ার্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
১নং ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্নার সভাপতিত্বে ও মাহবুব আহমদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য, কাউন্সিলর সৈয়দ তওফিকুল হাদি, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেওয়ান জাকির খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল মুর্শেদ, ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জেবুল হোসেন ফাহিম, সাদিক আহমদ, আলী আকবর রাজন, সৈয়দ সাব্বির আহমদ, আফতাব হোসেন, ছোটন মিয়া, সেবুল মিয়া, সৈয়দ রাজন, আলতাফ মিয়া,কবির আহমদ, নজির হোসেন, দুলাল আহমদ, জামান আহমদ, মিনহাজ আহমদ, জাহেদ শাহ, শাহিন আহমদ, রাজু, সাজ্জাদ হোসেন প্রমুখ।
মতবিনিময় সভায় কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুস সোবহান।




