বিভিন্ন দেশকে চাপে রাখতে চাওয়াই আমেরিকার রাজনীতি : পররাষ্ট্রমন্ত্রী
সময় সংগ্রহ

গণতন্ত্র ও সুশাসনের কথা বলে বিভিন্ন দেশকে চাপে রাখতে চাওয়াই আমেরিকার রাজনীতি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো স্টেশন পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে সকাল ৯ টায় বিমানের একটি ফ্লাইটে সিলেট সফরে আসেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় আগামী গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ ডাক পাবে কি না তা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আমেরিকা বিভিন্ন দেশকে কখনো গনতন্ত্রের কথা বলে, কখনো সুশাসনের কথা বলে, কখনো সন্ত্রাসবাদের কথা বলে চাপে রাখতে চায়, সেটাই তাদের রাজনীতি। তাই গণতন্ত্র সম্মেলনে ডাক পাওয়া বা না পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই।
তিনি বলেন, এসব নিয়ে চিন্তা না করে নিজেরা কিভাবে ভালো করা যায়, সেটা নিয়ে চিন্তা করা প্রয়োজন। যদি আমাদের দুর্বলতা থাকে, সেটা আমরা দূর করার চেষ্টা করবো।’
ইউপি নির্বাচনে সহিংসতার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীতে নির্বাচনে একটি লোকও যাতে মারা না যায় সে প্রচেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে ব্যর্থ হলে, উন্নতি করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।




