তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে উপসচিব
তাহিরপুর সংবাদদাতা

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনকালে তিনি হাসপাতালের ইনডোর, আউটডোর, এএনসি-পিএনসি কর্ণার, মেটার্নিটি ওয়েটিং হোম’সহ সকল বিভাগ ঘুরে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি হাসপাতালের সেবার মান কিভাবে আরোও উন্নত করা যায় সে বিষয়ে পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন। সেই সাথে তিনি সেবার মান বৃদ্ধির জন্য শূন্য পদগুলো দ্রুত পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন- তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মির্জা রিয়াদ হাসান, ডা. ফয়েজ আহমেদ, ডা. সুমন বর্মন, উপ-সহকারী মেডিকেল অফিসার মহিউদ্দিন বিপ্লব, ফয়েজ আহমেদ নূরী প্রমুখ।




