মৌলভীবাজারে সিপিবির দুদিন ব্যাপী জেলা সম্মেলন উদ্বোধন
মৌলভীবাজার সংবাদদাতা

‘দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো’ এই স্লোগানের মধ্যে দিয়ে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির দুদিন ব্যাপী একাদশ জেলা সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) বিকেল তিন ঘটিকায় পৌর জনমিলন কেন্দ্রে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলন উদ্বোধন করেন- সম্মেলনের প্রধান অতিথি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন।
করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে এই সম্মেলনের আয়োজন করা হয়।
উদ্বোধন, গণসংগীত, সম্মাননা, আলোচনা সভা ও সিপিবির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আবু জাফর আহমদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে প্রথম দিনের কার্যক্রম শেষ করা হয়।




