মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির নতুন কমিটি : মোমতাহিন সভাপতি, দীপ্ত সম্পাদক
বিশেষ সংবাদদাতা

মৌলভীবাজার ডিবেটিং সোসাইটির ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায়। করোনা পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল প্লাটফর্ম জুম- এ আয়োজিত অনুষ্ঠানে মোমতাহিন চৌধুরীকে সভাপতি ও দীপ্ত দেব’কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন সংগঠনের মডারেটর ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি।
কমিটির অন্যান্যরা হচ্ছেন : সহ-সভাপতি : সাজ্জাদুল ইসলাম সাজু, মোহাম্মদ আশরাফ, আলমগির সিদ্দিক, অরিত্র শান্ত, অহর্নিশ মাস্টার অন্তিম, রাইয়ান হোসেন রাহি। যুগ্ম-সাধারণ সম্পাদক : শাওন সাগর মল্লিক, কোষাধ্যক্ষ : আবদুল্লাহ আল্ মুবিন, সহঃ কোষাধ্যক্ষ : অনুরাগ রায়, পরিচালক : পূজা নাথ কণিকা, এ.আর. রুমান, মনজুর হাসনাত তানভীর, ডিবেট সমন্বয়ক : মানতাকা পৌষি, সহঃ ডিবেট সমন্বয়ক : সুদিপ্তা পাল, অর্পিতা দেব, সাংগঠনিক সম্পাদক : প্রান্ত ধর, সহঃ সাংগঠনিক সম্পাদক : তারেক আহমদ, হিফজুর রহমান, আইটি এন্ড পাবলিসিটি : নূসরাত জাহান নূরী, আইমানুল হক চৌধুরী, দপ্তর সম্পাদকঃ সুমাইয়া সুনিয়া, ফারাহ কাওছার মিম, প্রকাশনা সম্পাদক : ফাইয়াজ ওয়াসী ও নুসরাত জাহান নওশীন।
কার্যকরী সদস্যরা হচ্ছেন : তূর্ণা, অথৈ, সুরাইয়া, জাকির, ইনসান, সুস্মিতা, রাদিন, আকিব, পলাশ, রামিশা, লক্ষি, সরস্বতী, কেয়া, সাদিয়া, পায়েল, অনূসূয়া, মার্জিয়া, ফাহাদ, মার্জান, স্নেহা, তোহফা, নাহিদা, আখি, সুস্মিতা, কাইয়ুম।
আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পরিচয় করিয়ে দেওয়া সংগঠনের সাথে প্রথমবারের মতো যুক্ত হওয়া উপদেষ্টা পরিষদের সদস্যদের সাথে।
তাঁরা হচ্ছেন : আব্দুস সামাদ (উন্নয়ন কর্মসূচি প্রধান, আরডিআরএস বাংলাদেশ), মোহাম্মদ ফজলুল হক (প্রিন্সিপাল, বরমচাল স্কুল এন্ড কলেজ), বিষ্ণুপদ চৌধুরী (সহযোগী অধ্যাপক, মৌলভীবাজার সরকারি কলেজ), আবুল কাশেম (সহকারী অধ্যাপক, সরকারি মদনমোহন কলেজ), সিএম জয়নাল আবেদীন (সহকারী অধ্যাপক, বরমচাল স্কুল এন্ড কলেজ), প্রদীপ চন্দ্র দাস (সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার সিলেট), গৌতম দেব (এএসপি, বাংলাদেশ পুলিশ), ফখরুল ইসলাম (প্রভাষক, সিলেট সরকারি মহিলা কলেজ), মতিউর খান (অডিটর, কন্ট্রলার জেনারেল অফ একাউন্টস বাংলাদেশ), তাসলিমা আক্তার (প্রভাষক, রাজনগর সরকারি কলেজ), লুৎফুর রহমান (উপজেলা সহকারী শিক্ষা অফিসার), মোহাম্মদ আশরাফ (ব্রাঞ্চ ম্যানেজার, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, মৌলভীবাজার), মোহাম্মদ রাশেদ, (শিক্ষক, মৌলভীবাজার ম্যাটস), রুহুল আলম (শিক্ষক, উপশহর উচ্চ বিদ্যালয়, সিলেট), শাহ মিজানুর রহমান (শিক্ষক, বর্ডার গার্ড স্কুল, শ্রীমঙ্গল), মুজাহিদ আহমদ (সম্পাদক, সাপ্তাহিক পূর্বদিক)।
উল্লেখ্য; মৌলভীবাজার ডিবেটিং সোসাইটি হচ্ছে মৌলভীবাজার জেলার কেন্দ্রীয় বিতর্ক সংগঠন যার যাত্রা শুরু হয় ১৯ এপ্রিল ২০১৯ ইং তারিখে। মৌলভীবাজার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সংগঠনটির মাধ্যমেই মৌলভীবাজার জেলায় শুরু হয় নিয়মিত বিতর্ক চর্চা। ইতোমধ্যে সংগঠনের বিতার্কিকরা বিভাগীয় ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা।




