জামাল ভূঁইয়াকে নিয়ে এশিয়ান গেমসের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক

চীনের হাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ফুটবলের জন্য প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ হ্যাবিয়ের ফার্নান্দেজ ক্যাবরেরা।
স্প্যানিশ কোচের প্রাথমিক তালিকায় নেওয়া হয়েছে ৩০ ফুটবলার। এর মধ্যে ৫ জন সিনিয়র খেলোয়াড়। আগামী ১০ থেকে ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে গেমসটি।
এশিয়ান গেমসে অংশ নেবে অনূর্ধ্ব-২৩ দল। সর্বোচ্চ ৩ জন সিনিয়র খেলোয়াড় রাখা যাবে। জামাল ভূঁইয়া, সোহেল রানা, রাকিব হোসেন, আনিসুর রহমান জিকো ও সুমন রেজা- এই ৫ জন সিনিয়র খেলোয়াড় আছেন প্রাথমিক দলে।
কোচ যখন ২০ জনের চূড়ান্ত দল করবেন তখন ৫ সিনিয়রের মধ্যে থেকে দুইজনকে বাদ দেবেন।
এশিয়ান গেমসের প্রাথমিক দল
গোলরক্ষক : আনিসুর রহমান জিকো, পাপ্পু হোসেন, মাহফুজ হাসান প্রীতম ও মিতুল মারমা।
ডিফেন্ডার : রহমত মিয়া, রিয়াদুল হাসান, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, তারিক কাজী, ইমরান খান, টুটুল হোসেন বাদশা, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, শাহিন মিয়া।
মিডফিল্ডার : রকিব হোসেন, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, সোহেল রানা, মানিক হোসেন মোল্লা, পাপন সিং, এনামুল কাজী, ফাহিম মোর্শেদ, আশরাফুল হক, সাব্বির হোসেন।
ফরোয়ার্ড : সুমন রেজা, মেরাজ হোসেন অপি, ফয়সাল আহমেদ ফাহিম, মাহবুবুর রহমান, মো. জুয়েল, শাহরিয়ার ইমন।




