মাত্র ১৩ মিনিটের ঝড়ে দীর্ঘ ১৩ বছর পর কোয়ার্টারে ভিয়ারিয়াল
স্পোর্টস রিপোর্টার

দীর্ঘ ১৩ বছরের খরা কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে ভিয়ারিয়াল। নিজেদের মাঠে লেগের প্রথম ম্যাচে জুভেন্তাসের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর লেগের শেষ ম্যাচে জয় পেয়েছে ৩-০ গোলে। দুই লেগ মিলে মোট ৪-১ ব্যবধানে এগিয়ে থেকে ২০০৯ সালের পর কোয়ার্টারে জায়গা করে নিলো স্প্যানিশ ক্লাবটি।
প্রথমার্ধে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই হলেও গোল শূন্য থেকে শেষ হয় খেলা। বিরতি থেকে ফেরার পরও দু’দলের লড়াই চলে সমান সমান। তবে পেনাল্টিতে ভরাডুবি জয় জুভেন্তাসের।
প্রথমে ৭৮ মিনিটের মাথায় সফল স্পট কিকে গোল পায় ভিয়ারিয়াল। ডি বক্সের মধ্যে থাকা ফ্রান্সিস কোকুয়েলিনকে ফাউল করেন ড্যানিয়েলে রুগানি। ভিএআর চেক করে পেনাল্টি বহাল রাখেন রেফারি। পেনাল্টি থেকে গোল পান জেরার্ড মরেনো।
৮৫ মিনিটের মাথায় আবারও গোল পায় ভিয়ারিয়াল। কর্নার থেকে আসা বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন পাউ তোরেস। এরপর খেলার অতিরিক্ত ২ মিনিটের মাথায় আবারও পেনাল্টি পেয়ে যায় ভিয়ারিয়াল।
জুভেন্টাসের মাতিয়াস ডি লাইট ডি বক্সের মধ্যে হ্যান্ডবল করে পান হলুদ কার্ড। পেনাল্টি থেকে আর্নট দানজুমার সফল স্পট কিক। অর্থাৎ শেষ ১৩ মিনিটে জুভেন্তাসকে ওলট-পালট করে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ভিয়ারিয়াল।




