মৌলভীবাজারে পৌর কাউন্সিলরের মাতৃবিয়োগ : দাফন সম্পন্ন
মৌলভীবাজার সংবাদদাতা

মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র নাহিদ হোসেনের মাতা জেবুন্নেছা খানম (৯০) এর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থান সদর উপজেলার জগৎসী গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ১০ টা ২০ মিনিটে জেলা শহরের কোর্ট মসজিদ প্রাঙ্গনে তার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় অংশ গ্রহণ করেন— মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মো. মিসবাহুর রহমান, পৌর মেয়র মো. ফজলুর রহমান ফজলু, সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, প্রবীণ আইনজীবী মো. মুজিবুর রহমান মুজিব, শাহ মোহাম্মদ শাহেদ আলী’সহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, কাউন্সিলবৃন্দ, বিভিন্ন পেশার লোকজন।
সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজার সদর উপজেলার জগৎসী গ্রামে নিজবাড়িতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে বলে জানান পৌর কাউন্সিলর আইনজীবী পার্থ সারথি পাল।
জেবুন্নেছা খানমের মৃত্যুকালে বয়স হয়েছিলো ৯৫ বছর। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার (৩০ মার্চ) বেলা ৩ টার দিকে তিনি মৌলভীবাজার ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জেবুন্নেছা খানম ২ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। তার ছোট ছেলে পৌর কাউন্সিলর নাহিদ হোসেন এবং আরেক মেয়ে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা জহুরা বিউটি।




