বড়লেখায় আর্সেনিক ঝুঁকি: নিরসন বিষয়ক অবহিতকরণ কর্মশালা
বড়লেখা সংবাদদাতা

বড়লেখা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের সহযোগিতায় সোমবার দ্বিতীয় ধাপের দিনব্যাপি আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন— উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩২জন আর্সেনিক টেষ্টার অংশগ্রহণ করেছেন। প্রশিক্ষিত টেষ্টারগণ উপজেলার প্রতিটি গ্রামের সরকারি ও বেসরকারিভাবে স্থাপিত নলকুপের পানির আর্সেনিকের মাত্রা পরীক্ষা করবেন।
ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন— উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন— উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থের জুনিয়র ট্রেইনিং কনসালটেন্ট নাসির উদ্দিন, শামছুল করিম, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।




