কুলাউড়ার ‘মধ্য তিলাশিজুড়া রাস্তা’ পাকাকরণের ভিত্তি স্থাপন
কুলাউড়া সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের ‘মধ্য তিলাশিজুড়া গ্রামীণ রাস্তা উন্নয়ন কাজের পাকাকরণের’ ভিত্তি স্থাপন করা হয়েছে।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে কুলাউড়া এলজিইডির বাস্তবায়নাধীন ৭৭ লক্ষাধিক টাকা বরাদ্দের রাউৎগাও ইউনিয়নের উক্ত রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কুলাউড়া উপজেলা প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম মৃধা, এমপি সুলতান মনসুর আহমদের পক্ষে এমপির প্রতিনিধি কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নওয়াবজাদা আলী ওয়াজিদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, মতাহির আলম চৌধুরী, সফিকুল ইসলাম জাহেদ, আহবাব হোসেন রাসেল, ছয়ফুর রহমান সাইফুল, হোসেন মনসুর উদ্দিন, এমপির অফিস সহকারী শেখ রুহেল আহমদ, এমপির প্রেস সহকারী এসআর অনি চৌধুরীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য; ‘মধ্য তিলাশিজুড়া গ্রামীণ রাস্তা’ ১ কিলোমিটার কাচা রাস্তা দেশ স্বাধীনের পর থেকে অবহেলিত থাকায় এলাকার বিভিন্ন স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরাসহ কয়েকটি গ্রামের মানুষ বিশেষ করে বর্ষাকালে যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে। বিগত সংসদ নির্বাচনে সুলতান মনসুরের নির্বাচনী ওয়াদা বাস্তবায়ন করায় ভুক্তভোগী এলাকাবাসী এমপি সুলতান মনসুরের প্রতি কৃতজ্ঞতা জানান।




