বড়লেখায় সড়কে ঝুঁকিপূর্ণ গাছ : দুর্ঘটনার আশংকা
বড়লেখা সংবাদদাতা

মৌলভীবাজারের কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের কয়েক গজ দক্ষিণে রাস্তার ওপর গত কয়েক দিন ধরে ঝুলে রয়েছে একটি রুগ্ন বিশাল আকৃতির শিরিস গাছ।
যেকোন সময় ভারী বাতাস হলেই গাছটি যানবাহনের ওপর পড়ে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। বিপজ্জনক অবস্থায় গাছটি বাঁকা হয়ে দাঁড়িয়ে থাকলেও সেদিকে ভ্রুক্ষেপ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।
পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী জানান— সড়কের পাশে অসংখ্য ঝুঁকিপূর্ণ গাছ রয়েছে। যা প্রাণহানীর কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের অভ্যন্তরের রাস্তার পাশের পুরনো ও অর্ধমৃত ঝুঁকিপূর্ণ এসব গাছ অপসারণের ব্যবস্থা নিতে জন্য ইতিপূর্বে অনেকবার তিনি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করেছেন।




