কুলাউড়ায় বাংলা কাগজ’র উপদেষ্টাকে সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন
কুলাউড়া সংবাদদাতা

যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা কাগজ পত্রিকার প্রকাশনার ১৯ বছর পূর্তি, যুক্তরাজ্য প্রবাসী বাংলা কাগজের উপদেষ্টা মো. বজলুল মজিদ লিটনের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার রাতে শহরের একটি পার্টি সেন্টারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বাংলা কাগজ পত্রিকার বাংলাদেশ সমন্বয়ক মো. বদরুজ্জামান সজলের সভাপতিত্বে ও বাংলা কাগজ অনলাইন ভার্সন বাংলাদেশ এর কো-অর্ডিনেটর ও কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন— ভূকশিমইল স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাসুক, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল ইসলাম, যুক্তরাজ্য প্রবাসী সংবর্ধিত অতিথি বাংলা কাগজ পত্রিকার উপদেষ্টা মো. বজলুল মজিদ লিটন, কুলাউড়া সমিতি ইউকের সভাপতি মোস্তফা আব্দুল মালিক, কুলাউড়া ইয়াকুব তাজুল মহিলা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ এমাদুল ইসলাম ভুট্টু, জুড়ী তৈয়বুন্নেসা খানম সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও বাংলা কাগজ এর সাবেক সম্পাদক ফরহাদ আহমেদ, লংলা আধুনিক ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আতাউর রহমান, আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবদুল কাদির, কুলাউড়া সরকারি কলেজের প্রভাষক সিপার উদ্দিন আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলর রফিকুল ইসলাম টিপু, এপেক্স ক্লাব অব বাংলাদেশের লাইফ মেম্বার এ এফ এম ফৌজি চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, শিল্পকলা একাডেমির সম্পাদক বিপুল চক্রবর্তী, উদীচী শিল্পিগোষ্ঠীর সম্পাদক সুমন মিত্র, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হাবিবুর রহমান সেলিম, হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার মুজিবুর রহমান, ব্যবসায়ী আমিন উদ্দিন, সাপ্তাহিক বাংলা কাগজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এম এ রহমান মুমিত, সাংবাদিক আব্দুল মোক্তাদির, এম মছব্বির আলী, সাইদুল ইসলাম শিপন, বাংলা কাগজ অনলাইন কো-অর্ডিনেটর মাহবুবুর রহমান বাবু, মাহফুজ রহমান, এম এ কাইয়ূম, শহিদুল ইসলাম তনয়, নাজমুল বারী সোহেল, এইচ ডি রুবেল, আশিকুল ইসলাম বাবু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন— সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করলে দেশ ও জাতির কল্যাণ হবে। সাংবাদিকদের মিথ্যা, বানোয়াট ও হলুদ সাংবাদিকতা পরিহার করে সত্য সংবাদ প্রকাশের আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি বাংলা কাগজ পত্রিকার উপদেষ্টা লিটনকে ক্রেস্ট প্রদান ও উত্তরীয় পরিয়ে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া বাংলা কাগজ অনলাইন ভার্সন এর কো-অর্ডিনেটর প্রবাসী সাংবাদিক মাহবুবুর রহমান বাবুকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।




