শ্রীলংকার ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ মালিঙ্গা
স্পোর্টস রিপোর্টার

ফাস্ট বোলিং লিজেন্ড লাসিথ মালিঙ্গাকে ‘বোলিং স্ট্রাটেজি কোচ’ নিয়োগ দিয়েছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। নিজ মাঠে আগামী সপ্তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হতে যাওয়া সাদা বলের আট ম্যাচর আগ গতকাল মালিঙ্গাকে কোচ হিসেবে নিয়োগ দানের ঘোষনা দেয় এসএলসি।
এসএলসি জানায়— কলম্বো ও ক্যান্ডিতে অনুষ্ঠেয় তিন টি-টোয়েন্টি এবং পাঁচ ওয়ানডেতে অভিজ্ঞতাসম্পন্ন ও বিশেষষজ্ঞ ৩৮ বছর বয়সী মালিঙ্গা অত্যন্ত গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবেন।
বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে— ‘মাঠে পরিকল্পনা বাস্তবায়নে বোলারদের টেকটিক্যাল ও টেকনিক্যাল কৌশলগত সহায়তা দেবেন মালিঙ্গা।’
গুরুত্বপূর্ন এ সিরিজে বিশেষ করে টি-টোয়েন্টিতে ডেথ বোলিংয়ে মালিঙ্গার বিশাল অভিজ্ঞতা দলের জন্য যথেষ্ঠ সহায়ক হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এালিঙ্গ ২০১৯ সালের জুলাইতে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। নিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ২০২০ সালেল মার্চে। গত ছয় বছরের প্রথমবারের মত পুর্নাঙ্গ সিরিজ খেলতে বুধবার রাতে কলম্বো পৌঁছেছে অস্ট্রেলিয়া দল। সফরে কলম্বোতে দুই ম্যাচের টেস্ট সিরিজও খেলবে অস্ট্রেলিয়া।




