জেলা পরিষদ নির্বাচন: বিশ্বনাথ থেকে সদস্য নির্বাচিত হলেন অ্যাডভোকেট গিয়াস
স্টাফ রিপোর্টার

সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং বিশ্বনাথ ওয়ার্ডে (তালা প্রতীকে) ৭০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন— উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট আইনজীবি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক সদস্য ও জাতীয় পার্টি নেতা সহল আল রাজী চৌধুরী (বৈদ্যুতিক পাখায়) পেয়েছেন ৩১ ভোট। সোমবার (১৭ অক্টোবর) বিকেল আড়াইটায় ফলাফল ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা।
এর আগে বিশ্বনাথ পৌর শহরের রামসুন্দর সরকারি হাইস্কুলে শান্তিপূর্ণভাবে সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
৬নং ওয়ার্ড বিশ্বনাথে ১০৬ ভোটের মধ্যে প্রাপ্ত ভোট ১০১টি। ফলাফল ঘোষণার পর পরই অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদকে নিয়ে তাৎক্ষণিক বিজয় মিছিল ও শুভেচ্ছা বিনিময় করেন তার সমর্থকরা।
এ সময় সাংবাদিকদের কাছে বক্তব্যকালে বিজয়ী অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ তার প্রতিক্রিয়ায় বলেন— এ বিজয় বিশ্বনাথবাসীর বিজয়, এ বিজয় দূর্নীতির বিরুদ্ধে বিজয়। তিনি আগামীর বিশ্বনাথকে সুন্দরভাবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।




