সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আ’লীগ নেতা শাহ্ ইমরান হোসেন
সংবাদ বিজ্ঞপ্তি :

মুসলমানদের বৃহৎতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন- যুক্তরাজ্যের নর্থ লন্ডন আওয়ামীলীগের সহ-সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ, যুক্তরাজ্য-এর উপদেষ্টা ও গৌরব ৭১ যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক শাহ্ ইমরান হোসেন।
আজ গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে দেশ-বিদেশে অবস্থানরত সম্মানীত সিলেটবাসী এবং বিশ্ব মুসলমানের প্রতি ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন— একমাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণীর মানুষের মাঝে গড়ে তোলে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন। তাই সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে আজ শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
শাহ্ ইমরান হোসেন আরও বলেন— এবার ঈদুল ফিতর এমন একটি সময়ে আমরা পালন করতে চলেছি, যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব, দলীয় নেতাকর্মী ও পরিচিতজন অনেকেই আক্রান্ত। ইতোপূর্বে এই ভাইরাসে আমরা অনেকেই আপনজনকে হারিয়েছি। তাছাড়া দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই সকল প্রকার স্বাস্থ্যবিধি এবং সরকারি নীতিমালা মেনে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে তিনি সকলের প্রতি আহবান জানান।




