যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া যুবলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন
বিশেষ সংবাদদাতা

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া যুবলীগের উদ্যোগে উদযাপিত হলো বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। মঙ্গলবার (২৭ জুলাই) বিদেশের মাটিতে সর্ব প্রথম বৃহৎ পরিসরে খোলা পার্কে বিশাল আয়োজনের মধ্যদিয়ে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হয় বেলা ২টায়। দিনব্যাপী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলো- BBQ, ফুটবল খেলা, বাস্কেটবল, বাচ্চাদের চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন এবং আমন্ত্রিত অতিথিদের আলোচনা।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত গাওয়া হয়। ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু তার পরিবারে সকল শহীদ এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন- স্থানীয় যুবলীগ সভাপতি আলিম উদ্দীন।
এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন- পেনসিলভেনিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আব্দুল হাই মিয়া, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, পেনসিলভেনিয়া আওয়ামীলীগের উপদেষ্টা জাকারিয়া চৌধুরী, ফিলাডেলপিয়া ট্রাই কাউন্টি আয়ামীলীগ সহ-সভাপতি মকবুল হোসেন ফারুক।
পেনসিলভেনিয়া শাখা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক-এর পরিচালনায় দিনব্যাপী এই আয়োজন-অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- নিউইর্য়ক স্টেট যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম-আহবায়ক জামাল হোসেন, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম-আহবায়ক ও সাবেক ছাত্রলেতা ইফজাল চৌধুরী, যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- পেনসিলভেনিয়া যুবলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমান পেনসিলভেনিয়া আওয়ামীলীগের অন্যতম যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামীম।
যুবলীগ সহ-সভাপতি রাকিবুল হাসান শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় আওয়ামীলীগ, যুবলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। দিনভর খাওয়ার ব্যবস্থা ছিল। বিকালে আয়োজন করা হয় বড়দের ফুটবল খেলা। পার্কে সুইমিং পুল’সহ অন্যান্য বিনোদনের ব্যবস্থা ছিলো। যুবলীগ ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার হাসিব ছিলেন খেলার সমস্ত দায়িত্বে।
তাছাড়া অনুষ্ঠানে বাচ্চাদের জন্য ছিল চিত্রাংকন প্রতিযোগিতা, তাঁরা বঙ্গবন্ধুর ছবি অংকন করে আনন্দ উপভোগ করে এবং পুরস্কৃত হয়। সেই সাথে ফুটবল খেলায় অংশগ্রহণকারী সকলকে পুরস্কৃত করা হয়। পরে সভাপতির সমাপনী বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বেসাপ সভাপতি এবং আল শামস রেস্টুরেন্টের সত্ত্বাধিকারী স্মরন খান অনুষ্ঠানের BBQ স্পন্সর ছিলেন, ট্রাস্ট মল্টি সার্ভিস ও ট্রাস্ট হোম কেয়ারের সত্ত্বাধিকারী যুবলীগ সদস্য সালাম খান, নিউ হোপ হোম কেয়ারের সত্ত্বাধিকারী সাইদুজ্জামান জেনী, বেসাপ সাধারণ সম্পাদক স্বপন লস্কর, জয়নাল আবেদিন ও জিয়া হোসেন BBQ তে সহযোগিতা করেছেন।
অনুষ্ঠানে যুবলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সহ-সভাপতি শাহিদ ও রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ ও তানহার আহমেদ খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও তারেক আহমেদ। রবিউল হোসেন, জাফর ইকবাল, জাফর আহমেদ, জিয়াউর রহমান, জাহেদ মতিন, ডা. মান্না আহমেদ ও ইঞ্জিনিয়ার হাছিব আহমেদ, আফছার খাঁন, রোহোল খাঁন।




