কুয়েতে বাংলাদেশ দূতাবাসে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত
বিশেষ সংবাদদাতা

বাংলাদেশ দূতাবাস কুয়েতে যথাযোগ্য মর্যাদায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে । বৃহস্পতিবার দূতাবাসের বঙ্গবন্ধু কর্ণারে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ দূতাবাস কুয়েতের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ, বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ আবু নাসের।
এছাড়া কুয়েতস্থ বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ’সহ কুয়েতে বাংলাদেশ বিভিন্ন রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এ সময় ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত এবং বাংলাদেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর উপর নির্মিত প্রামান্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মো. ইকবাল আখতার এবং প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ।




