শেখ কামালের জন্মদিনে যুক্তরাজ্য যুবলীগের দোয়া ও মিলাদ
বিশেষ সংবাদদাতা

জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে যুক্তরাজ্য যুবলীগ। এ কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান শেখ কামালের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগস্ট) বাদ মাগরিব ব্রীকলেন জামে মসজিদে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু ও সাধারণ সম্পাদক সেলিম আহমেদ’সহ যুক্তরাজ্য যুবলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।




