জাতীয় শোক দিবস উপলক্ষে ম্যানচেস্টার সিটি আ.লীগের মিলাদ ও দোয়া মাহফিল
বিশেষ সংবাদদাতা

শেখ জাফর আহমদ, ম্যানচেস্টার (যুক্তরাজ্য) থেকে : স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্যের ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ আগস্ট) বাদ জুম্মা স্থানীয় শাহজালাল মসজিদে অনুষ্ঠিত এই মিলাদ ও দোয়া মাহফিলে ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের নেতৃবৃন্দ, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং গ্রেটার ম্যানচেস্টার যুবলীগের নেতৃবৃন্দ’সহ ম্যানচেস্টারের কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বঙ্গবন্ধু শেখে মুজিবুর রহমান ও তার পরিবারবর্গ’সহ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে শাহাদাতবরণকারী সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে এবং বৈশ্বিক মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন- শাহজালাল মসজিদের ইমাম মাওলানা খারুল হুদা খান।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ই আগস্টের কালো রাতে, ধানমন্ডির ৩২ নাম্বারে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেছা মুজিব ছাড়াও তাদের পরিবারের সদস্য এবং বঙ্গবন্ধুর নিকট আত্মীয়’সহ মোট ২৬ জন ঘাতকের বুলেটে নির্মমভাবে শহীদ হন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় পশ্চিম জার্মানীতে অবস্থান করার কারণে তারা প্রাণে বেঁচে যান।




