হাবিব সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ম্যানচেস্টারে বিজয় উল্লাস ও মিষ্টিমুখ
বিশেষ সংবাদদাতা

শেখ জাফর আহমদ, ম্যানচেস্টার (যুক্তরাজ্য) থেকে : বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের উপনির্বাচনে (গত ৪ সেপ্টেম্বর) বিপুল ভোটে ‘সংসদ সদস্য’ নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাসরত প্রবাসী বাঙ্গালি ও আওয়ামী পরিবারের লোকজন এক আনন্দ উল্লাস ও মিষ্টিমুখ অনুষ্ঠানে মিলিত হন স্থানীয় বাংলাদেশ এসোসিয়েশন এর কনফারেন্স হলে।
আনন্দপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজক, ম্যানচেষ্টারে সিটি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সিলেট-৩ আসনের অধিবাসী শেখ জাফর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রতিক্রিয়া ব্যক্ত করেন- বীর মুক্তিযুদ্ধা ডা. নজরুল ইসলাম, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের সভাপতি আলহাজ সুরাবুর রহমান, সহ-সভাপতি সৈয়দ মাহমুদুর রহমান, ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের সভাপতি অয়েছ কামালী, গ্রেটার ম্যানচেস্টার আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমীন রুহেল, ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান, ম্যানচেস্টার সিটি আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ ইয়াওর আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ইবু, সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান বকুল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, মানবাধিকার সম্পাদক নুরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক কয়েছ কামালী, কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ ইমরান হোসেন, ইয়াসির আহমদ, সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদ নর্থ রিজিওনের সহ-সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা তুলসী ভৌমিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, গ্রেটার ম্যানচেস্টার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়জুল হক জুয়েল, ম্যানচেস্টার চট্রগ্রাম এসোসিয়েশনের সভাপতি নাসির আহমদ, কমিউনিটি নেতা মনসুর খান’সহ স্থানীয় আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- হাবিবুর রহমান হাবিব সকল প্রবাসী বাংলাদেশীদের গর্ব এবং প্রবাসী বাংলাদেশীদের কণ্ঠস্বর হিসাবে কাজ করে যাবেন। এ সময় তারা নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।




