কুয়েতে সাগর তীরে প্রবাসী বাংলাদেশীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
সময় সিলেট ডেস্ক

কুয়েতে সাগর তীরে প্রবাসী বাংলাদেশীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে। গত শুক্রবার (১ অক্টোবর) সকালে কুয়েত সিটির সাগর তীর এলাকায় মীরসরাই সমিতির উদ্যোগে ও আলিয়া অ্যান্ড গালিয়া প্রিন্টিং প্রেসের সহযোগিতায় এক ঝাঁক তরুণ বাংলাদেশী এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা ও আবাসস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে সচেতনতা তৈরিতে প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করেন বাংলাদেশি প্রবাসীরা। এ সময় উপস্থিত ছিলেন- উপদেষ্টা রুহুল আমিন, সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি মোহাম্মদ সাইফুদ্দিন।
আরও উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মো. রাশেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোস্তফা, সাংগঠনিক সম্পাদক মো. শামসুদ্দীন, সহ-সম্পাদক মো. বেলাল, মো. শরিফুল ইসলাম প্রমুখ।




