বাহরাইনে বাংলাদেশ দূতালয় প্রধান ও প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
সময় সিলেট ডেস্ক

বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম ও প্রথম সচিব হারুন অর রশিদকে বিদায় সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করে বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইন।
মঙ্গলবার স্থানীয় সময় রাত ৯ টায় বাংলাদেশ বিজনেস ফোরামের নিজস্ব হলরুমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্যদিয়ে সংবর্ধনা আলোচনা সভা শুরু হয়। সভায় বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মিজানুর রহমান এবং আক্তারুজ্জামানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, গেস্ট অব অনার ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের বোর্ড অব ডিরেক্টর চেয়ারম্যান মুয়িজ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ বিজনেস ফোরামের সিনিয়র সহ-সভাপতি আবদুল বাছেত, প্রধান উপদেষ্টা গিয়াস উদ্দিন মিয়াজি, সাধারণ সম্পাদক আইনুল হক, যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, আবুল বাসার, মোহাম্মদ তাওলাদ, তোফাজ্জল হোসেন মুকুল, আল মারুফসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বিদায়ী দূতালয় প্রধান মো. রবিউল ইসলাম ও প্রথম সচিব হারুন অর রশিদ এর ভবিষ্যত কর্মময় জীবনের সাফল্য কামনা করেন। আলোচনা শেষে মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।




