টাওয়ার হ্যামলেটস নির্বাচনে এস্পায়ারের বিপুল বিজয় : লেবারের ভরাডুবি
অতিথি সংবাদদাতা

মো. জাহেদী ক্যারল, লন্ডন (যুক্তরাজ্য) থেকে : বিপুল-উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বৃহস্পতিবার (৫ মে) লন্ডনে স্থানীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল (৭ মে) বাঙ্গালী অধ্যূষিত লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলারদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এই কাউন্সিলের ২০টি ওয়ার্ডে ৪৫ পদের বিপরিতে বিভিন্ন দলের প্রায় ২১৯ জন প্রার্থী লড়াই করেছেন।
এবারের লন্ডনে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল নির্বাচনে সাবেক মেয়র জন বিগ সহ লেবার পার্টির ব্যাপক ভরাডুবি হয়েছে। লন্ডন বারা অব টাওয়ার হেমলেটসের নির্বাহী মেয়র হিসেবে ৪০ হাজার ৮০৪ ভোট পেয়ে লুতফুর রহমান নির্বাচিত হয়েছেন। ৪৫ কাউন্সিলরের ২৪ জনই নির্বাচিত হয়েছেন মেয়র লুৎফুর রহমানের এস্পায়ার পার্টি থেকে।লেবার থেকে নির্বাচিত হয়েছেন ১৯ জন, কনজারভেটিভ থেকে ১ জন এবং গ্রীন পার্টি থেকে ১ জন। এবারের নির্বাচনে লেবার পার্টি ২৩টি আসন হারিয়েছে ।
নির্বাচিত কাউন্সিলাররা হচ্ছেন :
- বেথনাল্গ্রীন ওয়েস্ট : এ ওয়ার্ডে এস্পায়ার পার্টি থেকে ৩ জনই নির্বাচিত হয়েছেন, যথাক্রমে মুস্তাক আহমদ, আবু তালহা চৌধুরী, মিরাজ আমিন রহমান।
- হোয়াইট চ্যাপেল : এ ওয়ার্ডে এস্পায়ার থেকে দু জন নির্বাচিত হয়েছেন, যথাক্রমে শাফি উদ্দিন আহমদ, মোহাম্মদ কামরুল হোসেইন এবং লেবার থেকে ফারুক মাহফুজ আহমেদ নির্বাচিত হয়েছেন।
- ব্লাকওয়েল এবং কুবিট টাউন : এস্পায়ার থেকে তিন জনই নির্বাচিত হয়েছেন -যথাক্রমে আহমদুর রহমান খান , আব্দুল মালিক এবং মোহাম্মদ বেলাল উদ্দিন।
- বো ইস্ট : এ ওয়ার্ডে ৩ জনই লেবার থেকে নির্বাচিত হয়েছেন – যথাক্রমে আমিনা আলী, রাছেল নেন্সি ব্লাক এবং মার্ক ফ্রান্সিস ।
- বো ওয়েস্ট : লেবার থেকে আসমা বেগম এবং গ্রীন পার্টি থেকে নাথালি সিলভিয়া বিনফাইট ।
- আইসল্যান্ড গার্ডেন : কনজারভেটিভ থেকে পিটার গোল্ড এবং লেবার থেকে মুফিদা বুস্টিন।
- লাইম হাউস : এ ওয়ার্ডে লেবার থেকে জেমস রবার্ট কিং। পপলারঃ এস্পায়ার থেকে গোলাম কিবরিয়া চৌধুরী ।
- সেন্ট ডান্সটেন : লেবার থেকে আয়াছ মিয়া এবং মাইশা ফাহমিদা বেগম।
- সেন্ট ক্যাথরিন এবং ওয়াপিং : লেবার থেকে মোহাম্মদ আব্দাল উল্লাহ এবং এমি লি।
- ওয়েভার : এস্পায়ার থেকে কবির আহমদ এবং লেবার থেকে আসমা ইসলাম।
- লেন্সবারি : এস্পায়ারের তিন জনই নির্বাচিত হয়েছেন– যথাক্রমে আবুল মনসুর ওহিদ আহমদ, জাহেদ চৌধুরী এবং ইকবাল হোসাইন।
- বেথনালগ্রীন ইস্ট : লেবার থেকে সিরাজুল ইসলাম এবং রেবেকা সুলতানা, এস্পায়ার থেকে আহমদুল কবীর।
- মাইলেন্ড : লেবারের তিনি জনই নির্বাচিত হয়েছেন– যথাক্রমে লিলু আহমেদ, মো. সাইফুর রহমান চৌধুরী এবং সাবিনা খান।
- ব্রোমলি নর্থ : এস্পায়ার থেকে মোহাম্মদ সাইফ উদ্দিন খালেদ ও আব্দুল মান্নান।
- স্টেপনিগ্রীন : এস্পায়ার থেকে মোহাম্মদ আব্দুল ওয়াহিদ আলী এবং লেবার থেকে সাবিনা আক্তার।
- ক্যানারি ওয়ার্ফ : এস্পায়ার থেকে দুজনই নির্বাচিত হয়েছেন- যথাক্রমে সায়েদ আহমদ ও মোহাম্মদ মায়ূম মিয়া তালুকদার।
- শেডওয়েল : এ ওয়ার্ডে দুজনই এস্পায়ার থেকে নির্বাচিত হয়েছেন– যথাক্রমে আনা মিয়া ও মোহাম্মদ হারুন মিয়া।
- ব্রোমলি সাউথ : এস্পায়ার থেকে বদরুল ইসলাম চৌধুরী ও লেবার থেকে শাহাভীর হোসেইন।
- স্পিটালফিল্ড এবং বাংলা টাউন : এ ওয়ার্ড থেকে দুজনই এস্পায়ার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন– যথাক্রমে সুলুক আহমদ এবং কবির হোসাইন।
এবারের নির্বাচনে টাওয়ার হ্যামলেটসে মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৫ হাজার ১শ ৮৯। নির্বাচনে ৮৬ হাজার ৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এরমধ্যে ১হাজার ৮শ ৬৪ ভোট বাতিল হয়ে যায়।




