জেদ্দায় নোয়াখালী সমিতির পারসোনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ
অতিথি সংবাদদাতা

সাগর চৌধুরী, সৌদি আরব থেকে : সৌদি আরবের লোহিত সাগরপাড়ে বন্দরনগরী জেদ্দায় একটি অভিজাত হোটেলে বৃহত্তর নোয়াখালী প্রবাসী সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পারসোনাল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ। এতে প্রশিক্ষণ প্রদান করেন বিভিন্ন দেশের খ্যাতনামা প্রশিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সৌদি শ্রম আইন বিশেষজ্ঞ।
গত শুক্রবার এ আয়োজনে সভাপতিত্ব করেন— সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন— সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু।
সমিতির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রধান পৃষ্ঠপোষক সিআইপি কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত, প্রধান উপদেষ্টা ইউসুফ খান, উপদেষ্টা বেলাল হোসেন, উপদেষ্টা বাপন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলীমসহ কার্যকরী পরিষদের সদস্যরা।
এ ধরনের প্রশিক্ষণ আত্ম-উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রশিক্ষণ গ্রহণকারী প্রবাসীরা অভিমত প্রকাশ করেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।




